বলিউড পাড়ায় এক প্রভাবশালী নির্মাতার নাম সঞ্জয়লীলা বানসালি। দেবদাস, গুজারিস, মেরি কম, রোমিও জুলিয়েট, বাজিরাও মাস্তানি এবং সর্বশেষ পদ্মাবত এর মত সিনেমা উপহার দিয়ে কুড়িয়েছেন সুনাম। বাজিমাৎ করেছেন দর্শক দের।
চাঁদের ও কলঙ্গ থাকে ঠিক বানসালির ক্ষেত্রেও এমন। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবত নির্মাণ করে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন এই পরিচালক। এমন কি পরিবর্তন করে পদ্মাবতী নাম থেকে “পদ্মাবত” নামকরণ করতে হয়েছে।
সিনেমার গল্প এগিয়েছে ১৩-১৪ দশকের হিন্দু নারীবাদের প্রতীক রানী পদ্মাবতী তার স্বামী রতন সিং এবং মুসলিম শাষক সুলতান আলাউদ্দিন খিলজি কে কেন্দ্র করে। সুলতান আলাউদ্দিন খিলজি কে বিকৃত করে উপস্থাপন করে শুরুতেই বিতর্কের মুখে ছিলেন বানসালি। সিনেমায় দেখানো খিলজি চরিত্রের সাথে বাস্তবিক খিলজির কোন মিল নাই বলে দাবী করেছেন অনেক ইতিহাসবিদ। সিনেমায় দেখানো হয় খিলজি একজন উভকামী অর্থাৎ সে নারী ও পুরুষ উভয়ের সাথে যৌন কার্যে লিপ্ত হয়।
প্রশ্ন হলো এমন উদ্ভট ধারনা কোথায় পেলেন বানসালি?
এমন প্রশ্নের উত্তরে কামান দাগিয়েছেন বাংলাদেশের তরুণ মোহাম্মদ রাকিব বিশ্বাস এর বিবৃতি তে। তার দাবি বানসালি খিলজি চরিত্রের চরিত্রায়ন করেছেন খোদ এই রাকিব বিশ্বাস এর চরিত্র থেকে।
এ ব্যাপারে এখনো মুখ খুলেন নি বানসালি!
তবে নিন্দুকেরা বলছেন অন্য কিছু। তাদের দাবি শুধুমাত্র প্রচারনার জন্যই এমন সব বিতর্ক জন্মাচ্ছেন বানসালি।
(মিডিয়া ডেস্ক)